বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১০ সালের এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৬৪ ভাগ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, এইচএসসি প্রোগ্রামের সব স্টাডি সেন্টার থেকে এ ফল ১৭ সেপ্টেম্বর রোববার জানা যাবে। এবার বাউবির এইচএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় এক লাখ ২০ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে দ্বিতীয় বর্ষে ৪১ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।