বাউবির এসএসসি পরীক্ষা আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এসএসসি পরীক্ষা (২০১০) আজ শুক্রবার শুরু হচ্ছে। সারা দেশের ৪২০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পরীক্ষা শুক্রবারের দিনগুলোতে সকাল-বিকেল দুই বেলা ও শনিবারের দিনগুলোতে শুধু বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ১৫ জুলাই পরীক্ষা শেষ হবে।এবার প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে দুই লাখ ছয় হাজার ৪৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।