বাউবির এসএসসি পরীক্ষা শিক্ষকসহ ১১ জন বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এসএসসি গণিত পরীক্ষা চলাকালে একজন শিক্ষক ও ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাকুন্দিয়া পাইলট আদর্শ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।পাকুন্দিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান ওই বহিষ্কারাদেশ দেন। কর্তব্যে অবহেলার দায়ে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুল কবীরকে বহিষ্কার করা হয়। এ ছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে প্রদীপ মিয়া, শহীদুল ইসলাম, মোবারক হোসেন, কবীর হোসেন, রুবেল রানা, মিজানুর রহমান, রাজিব মিয়া, পলাশ চন্দ্র সরকার, আল আমিন ও শিল্পী আক্তার।