বাউবির চার বছরের ডিগ্রি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের ২০১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। এই ভর্তি পরীক্ষা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা, রেলওয়ে পাবলিক স্কুল, পোলো গ্রাউন্ড, চট্টগ্রাম এবং নওহাটা উচ্চবিদ্যালয়, রাজশাহীতে একযোগে অনুষ্ঠিত হবে।