বাউল আবদুর রহমান বয়াতির অবস্থা সংকটাপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মন আমার দেহ ঘড়ি/ সন্ধান করি/ কোন মেস্তরি বানাইয়াছে’সহ অনেক জনপ্রিয় গানের স্রষ্টা বাউল আবদুর রহমান বয়াতির অবস্থা সংকটাপন্ন। তিনি এখন রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছেন।গতকাল মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন ভগ্ন শরীরের এই কৃতী শিল্পী। বেশ কয়েক বছর আগে পক্ষাঘাত হওয়ার পর থেকে তিনি স্পষ্ট করে কথাও বলতে পারেন না।আবদুর রহমান বয়াতির ছেলে মোহাম্মদ আলম প্রথম আলোকে জানান, ১৪ আগস্ট সকালে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে প্রথমে পুরান ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন শিল্পীর চিকিৎসা হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ২২ আগস্ট জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে ভর্তি করা হয়।