বাউল আবদুস সাত্তার মোহন্ত আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি তো মরে যাব’ শিরোনামে জনপ্রিয় গানটির স্রষ্টা আবদুস সাত্তার মোহন্ত (৭১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাত তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল রোববার বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ের কুড়িগাঁওয়ে এবং বাদ আসর সদরঘাট পাটুয়াটুলী মসজিদে জানাজা শেষে তাঁকে কেরানীগঞ্জের কদমপুরে দাফন করা হয়।বাংলাদেশের বাউল গানকে সমৃদ্ধ করতে যাঁরা ভূমিকা রেখেছেন, আবদুস সাত্তার মোহন্ত তাঁদের অন্যতম। তিনি একাধারে ছিলেন গীতিকার, সুরকার, গায়ক ও সংগীতসাধক। তাঁর লেখা ও সুরে ছয় শতাধিক গান রয়েছে।২০০১ সালে একুশে টেলিভিশনে ‘দেহতরী’ ও ২০০৪ সালে এনটিভিতে ‘মন আমার সন্ধান করি’ অনুষ্ঠানে গান গেয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিজ্ঞপ্তি।