বাউল আলম শাহ গুরুতর অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত বাউল সাধক দুর্বিন শাহের ছেলে বাউলশিল্পী আলম শাহ (৪৬) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।পারিবারিক সূত্র জানায়, ছয় মাস ধরে তিনি রক্তশূন্যতা ও লিভারের সমস্যায় ভুগছেন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে সম্প্রতি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে হাসপাতালের পঞ্চম তলার ৫ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।বাউল-গীতিকার আলম শাহ প্রথম আলোকে বলেন, ‘আর্থিক অবস্থা খারাপ থাকায় ওষুধ কিনতে পারছি না। আমার জন্য সবাই দোয়া করবেন।’সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের দুর্বিন টিলা এলাকার বাসিন্দা আলম শাহের একাধিক গান দেশে-বিদেশে জনপ্রিয়তা পেয়েছে।