প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপীনাথপুর গ্রামে গত শুক্রবার বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাউল শিল্পীরা এই উৎসবের আয়োজন করেন। উৎসব শুরুর আগে সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাজেম ব্যাপারী। বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা প্রমুখ। আলোচনা শেষে শুরু হয় গানের আসর। শিল্পীরা জারি-সারি, শরিয়ত-মারফত ও শায়েখ লালন ফকিরের দেহতত্ত্ব গান পরিবেশন করেন। উৎসবে পাবনা, বগুড়া এবং সিরাজগঞ্জের ৩০টি বাউলসংগঠনের তিন শতাধিক শিল্পী অংশ নেন।