প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে বাউল জালাল নূরী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার মাতারকাপনে উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আকলাই মিয়া। বক্তব্য দেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, সাংবাদিক সালেহ এলাহী, কবি নীলুফার ইয়াছমিন, বাউলশিল্পী বিরহী কালা মিয়া প্রমুখ। উৎসবে জালাল নূরী শিল্পীগোষ্ঠী ছাড়াও বিভিন্ন বাউলশিল্পী পালাগান ও বাউলগান পরিবেশন করেন। মৌলভীবাজার প্রতিনিধি