বাউল উৎসব সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাউল উৎসব সম্পন্ন হয়েছে। উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা এলাকায় গত মঙ্গলবার রাতে শত শত মানুষের অংশগ্রহণে এই উৎসব শেষ হয়। তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার, আয়োজক আবদুল খালেক বাউল প্রমুখ।