বাউল কফিলউদ্দিনকে হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত বাউল কফিলউদ্দিন সরকারকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরের শিবগঞ্জ এলাকার নূরজাহান হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘বাউল কফিলউদ্দিন অসুস্থ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর অসুস্থ বাউলের চিকিৎসা-সহায়তার জন্য অনেকেই খোঁজখবর নেন।বাউলের পারিবারিক সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় কফিলউদ্দিন সরকারকে নূরজাহান হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তির পর তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এসব পরীক্ষার পর চিকিৎসকেরা ব্যবস্থা নেবেন। অসুস্থ বাউলের সঙ্গে থাকা বাউল বশিরউদ্দিন সরকার জানান, কফিলউদ্দিন সরকারের কথাবার্তা ও খাওয়া বন্ধ হয়ে গেছে। তাঁকে স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে।রোগমুক্তি কামনা করে বিবৃতি: সিলেটের প্রবীণ বাউল কফিলউদ্দিন সরকারের আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, কবি তুষার কর, আবৃত্তিকার অম্বরীষ দত্ত, আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল, বাউল আবদুর রহমান, কবি মোস্তাক আহমাদ দীন, বাউল শাহ নূরজালাল, সুমনকুমার দাশ, বশিরউদ্দিন সরকার প্রমুখ।