বাউল করিমকে স্মরণ শিষ্যের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের প্রবীণ বাউল আবদুর রহমান গতকাল শনিবার প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমকে নিয়ে স্মৃতিচারণ করলেন। আবদুর রহমানের সুস্থতা উপলক্ষে আয়োজিত ‘করিম-স্মরণ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ স্মৃতিচারণা করেন। আবদুর রহমান প্রয়াত করিমের শিষ্য ছিলেন।
আবদুর রহমান ৩ জুলাই শ্বাসকষ্ট নিয়ে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৩ জুলাই তিনি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন। এরপর সিলেটের দর্পণ থিয়েটারের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নগরের কিনব্রিজ এলাকায় সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের মহড়াকক্ষে ওই অনুষ্ঠান হয়। বাউল আবদুর রহমান বলেন, শাহ আবদুল করিমের মতো একজন নির্লোভ মানুষ আমাদের সমাজে বিরল।