বাউল গানের আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অন্যান্য নদ-নদী ও বুড়িগঙ্গা রক্ষায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কানাডীয় হাইকমিশনের সহযোগিতায় পল্লী বাউলসমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল সদরঘাট নৌ-টার্মিনালে বাউলগানের আসরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা নদীবন্দরের উপ-পরিচালক শরীফ মোহাম্মদ আফজাল বলেন, বুুড়িগঙ্গাকে দূষণ ও দখলমুক্ত করার জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাউলগানের আসরের আয়োজন করা হয়েছে। এতে আরও বক্তব্য দেন মো. আলী সিদ্দিক ও ফেরদৌসী নাজমা।