বাউল নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশায় বাউল নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামে শিল্পকলা একাডেমীর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।সমাবেশে ফেডারেশনের নেতারা বলেন, ‘আমরা সুস্থ সংস্কৃতি ও নাট্যচর্চার বিকাশ চাই। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ওপর যেসব স্বাধীনতাবিরোধী অপশক্তি আঘাত হানছে, তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ তিনি রাজবাড়ীতে বাউলদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধন ও সমাবেশের পর সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে পরিবেশিত হয় চাঁদপুরের বর্ণচোরা নাট্যগোষ্ঠীর নাটক গিট্টু।