বাউল সাধককে নিয়ে উৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত বাউল সাধক শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ উপলক্ষে সিলেটে আজ বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উৎসব। উৎসবে দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিলেট জেলা স্টেডিয়ামের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলন করে আয়োজকেরা এসব তথ্য জানান।
শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় পর্ষদের উদ্যোগে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উৎসব হচ্ছে। সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, আজ বেলা চারটায় নগরের লামাবাজার এলাকার সিলেট জেলা স্টেডিয়ামের সামনে উৎসব হবে। এতে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থাকবেন।
উৎসব কমিটির পাঠানো আমন্ত্রণপত্রে বাউলসম্রাটের মৃত্যুসন ভুল উদ্ধৃত হওয়ার বিষয়ে এক সাংবাদিক আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করলে আয়োজকেরা দুঃখ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে সিলেট উৎসব কমিটির আহ্বায়ক আবুল ফতেহ ফাত্তাহ, সদস্যসচিব জামাল উদ্দিন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।