বাউলদের ওপর হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার চর রামনগর গ্রামে বাউলদের ওপর হামলা, গোঁফ ও চুল কেটে দেওয়ার ঘটনায় করা মামলায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মামলার বাদীকে আসামিরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।মামলার বাদী চর রামনগর গ্রামের ফকির মোহাম্মদ আলী শাহ গতকাল প্রথম আলোকে বলেন, ‘অন্তত ২০ বছর ধরে আমার বাড়িতে সাধুদের আসর বসে। এবার আমার ৪০ বছরের সাধনার চুল কাঁচি, বঁটি দিয়ে সব কেটে দিয়েছে স্থানীয় মোসা মোল্যা, জিন্দার শেখ, জয়নাল, রিয়াজ শিকদার, ইউনুছ ক্বারী, চৌবাড়িয়া গ্রামের মুফতি রিয়াজুলসহ কয়েকজন। সাধুদের কাটা চুল থানায় জমা রাখা আছে।’ তিনি অভিযোগ করেন, ‘আসামিরা এখন আমাদের হুমকি দিচ্ছে। নানা ভয়-ভীতি দেখাচ্ছে। তারা বলছে, কত দিন তোমাদের মামলা থাকবে? মামলা তো একদিন আপস-মীমাংসা হবেই, তখন দেখা যাবে কে তোমাদের বাঁচায়। তারা ফোনে, আবার বাড়ি গিয়ে আমার পরিবারকে (স্ত্রী) হুমকি দিয়ে আসছে।’পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মোফাজ্জেল হোসেন প্রথম আলোকে বলেন, আসামিরা পালিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।