বাউলদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিল বাউল একাডেমিতে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরের সামনে জেলার বাউলেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শেষে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধনে কয়েক শ বাউল ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে বাউল একাডেমির সভাপতি মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন অভিযোগ করেন, সন্ত্রাসীরা বাউল একাডেমিতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। পুলিশ হামলার মূল পরিকল্পনাকারীদের এখনো গ্রেপ্তার করেনি।