বাউলমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন উপলক্ষে গত বুধবার রাতে তাঁর পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে ‘বাউলমেলা’ অনুষ্ঠিত হয়। হুমায়ূনভক্ত পরিষদের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠ’ প্রাঙ্গণে রাত নয়টার দিকে মেলা শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। এতে গান পরিবেশন করেন কুদ্দুছ বয়াতি, তাঁর স্ত্রী বিনা আক্তার প্রমুখ।  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি