বাউলসম্রাটকে নিয়ে নির্মিত হচ্ছে তথ্যচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবনভিত্তিক তথ্যচিত্র নির্মাণের কাজ চলছে। কয়েক দিন ধরে সিলেটের বিভিন্ন স্পটে এ তথ্যচিত্রের শুটিং করা হয়। ৪০ মিনিট দৈর্ঘ্যের এ তথ্যচিত্র নির্মাণ করছেন সংস্কৃতিকর্মী নিরঞ্জন দে। এখানে বাউলসম্রাটের কথোপকথন ছাড়াও তাঁর শিষ্য-অনুসারীদের গাওয়া গান স্থান পেয়েছে। গত শুক্রবার বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের নিচে তথ্যচিত্রের প্রারম্ভিক ভূমিকাটি ধারণ করা হয়। ভূমিকা দিয়েছেন সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক।তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে প্রথম আলোকে বলেন, ‘আগামী ১২ সেপ্টেম্বর বাউলসম্রাটের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেমনে চিনিব তোমারে নামের এই তথ্যচিত্রটি প্রদর্শিত হবে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে।’