বাউলসম্রাটের জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ৯৯তম জন্মবার্ষিকী। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল গ্রামে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে প্রয়াত বাউলের গ্রামের বাড়িতে বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শাহ আবদুল করিম বাউলগানের অগ্রগণ্য সাধকদের একজন। অসম্ভব জনপ্রিয় ও তত্ত্ববহুল বাউলগানের পাশাপাশি তিনি রচনা করেছেন অজস্র গণসংগীত। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে কবিয়াল রমেশ শীলের সঙ্গে গণসংগীত পরিবেশনসহ যৌবনে তিনি পেয়েছিলেন মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সান্নিধ্য।