বাউলসম্রাটের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলসম্রাট শাহ আবদুল করিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০০৯ সালের এই দিনে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাউলসম্রাটের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সিলেটসহ তাঁর গ্রামের বাড়িতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সূত্র জানায়, আজ সন্ধ্যা ছয়টায় সিলেট শিল্পকলা একাডেমীতে শাহ আবদুল করিম পরিষদের উদ্যোগে বাউলসম্রাটের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা হবে। পরে তাঁর গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা। বাউলসম্রাটের একমাত্র ছেলে শাহ নূরজালাল জানান, বাউলসম্রাটের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বেলা ১১টায় দিনব্যাপী কর্মসূচি শুরু হবে। এসব কর্মসূচির মধ্যে দুপুর ১২টায় বাউলসম্রাটের কবরে পুষ্পস্তবক অর্পণ, দুইটায় আলোচনা সভা ও সন্ধ্যার পরে বাউলগানের আসর উল্লেখযোগ্য। প্রসঙ্গত, শাহ আবদুল করিম বাংলা লোকগানের অগ্রগণ্য সাধকদের একজন। অসম্ভব জনপ্রিয় ও তত্ত্ববহুল বাউলগানের পাশাপাশি তিনি রচনা করেছেন অসংখ্য গণসংগীত। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। লোকসংগীতে অবদানের জন্য ২০০১ সালে একুশে পদক এবং ২০০৪ সালে মেরিল-প্রথম আলো আজীবন সমঞ্চাননা পদকসহ আড়াই শতাধিক পদক ও সমঞ্চাননা পেয়েছেন শাহ আবদুল করিম।