বাউলেরা সংবাদ সম্মেলন করে বিচার চাইলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলশিল্পী মায়া রানী ও তাঁর দলের ওপর মৌলবাদীদের হামলার নিন্দা এবং বিচারের দাবি জানিয়েছে বাউলশিল্পীরা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে শতাধিক বাউল এ দাবি জানান। সংবাদ সম্মেলনে মায়া রানী বলেন, ৭ মে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেনের আমন্ত্রণে তিনি ও তাঁর দল বাউলগান পরিবেশনের জন্য সেখানে যায়। বিকেল পাঁচটায় পাকুন্দিয়া বাজারে বাউলগানের উৎসব শুরু হয়। স্থানীয় ইউএনও অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। মাগরিবের নামাজের বিরতির পর তিনি মঞ্চ উঠে গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় প্রায় ৩০-৪০ জন মৌলবাদী সন্ত্রাসী লাঠি ও রড নিয়ে মঞ্চের পেছন থেকে হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে পেটায়। সঙ্গে থাকা তাঁর দলের সদস্যরাও আহত হন। সন্ত্রাসীরা তাঁর পাঁচ লাখ টাকা মূল্যের বাদ্যযন্ত্রও ভেঙে ফেলে। তিনি হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।