বাওয়া স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে পাঁচতলা প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আরেকটি সম্প্রসারিত ভবনের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠান ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য পাঁচতলা একাডেমিক ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ জিয়াউদ্দীন আহমেদ বাবলু। তিনি সম্প্রসারিত ভবনের নির্মাণকাজও উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় জিয়াউদ্দীন আহমেদ বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষাকে কাজে লাগিয়ে উন্নত জাতি গঠনে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান তিনি। শিক্ষার গুণগত মান উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারা বেগম, অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মোরশেদুল আলম, অ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী, জাফর সাদেক, সাংবাদিক মনজুর কাদের, প্রকৌশলী মৃদুল বণিক ও শিক্ষক-শিক্ষিকারা। বিজ্ঞপ্তি