বাকপ্রতিবন্ধী এক কিশোরীর পরিচয় মিলছে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩ বছরের বাকপ্রতিবন্ধী এক কিশোরী গত ৩০ সেপ্টেম্বর থেকে তেজগাঁও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে। ওই দিন সন্ধ্যায় বখাটে ছেলেদের হাত থেকে এই কিশোরীকে উদ্ধার করেন সোসাইটি অব দ্য ডিফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক এম আই চৌধুরী। উদ্ধারের পর তিনি মেয়েটির নিরাপত্তার জন্য তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। মেয়েটির গায়ের রং কালো ও চুল ছোট। উচ্চতা চার ফুট আট ইঞ্চি। তার সঙ্গে দোভাষীর সহায়তায় কথা বলার চেষ্টা করেও কোনো তথ্য জানা সম্ভব হয়নি। বিজ্ঞপ্তি।