বাকপ্রতিবন্ধী শিশু পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের লালবাজারে ঘোরাফেরা করার সময় গত ২৩ ডিসেম্বর সকালে পাঁচ-ছয় বছরের বাকপ্রতিবন্ধী এক শিশুকে স্থানীয় লোকজন উদ্ধার করে। এই শিশুটি পাচারকারীদের কবল থেকে পালিয়ে এসেছে বলে অনেকের ধারণা।পৌর শহরের বড়বাজারের বাসিন্দা মোহাম্মদ আলীর বাড়িতে ওই শিশুকে রাখা হয়েছে। মোহাম্মদ আলীর আবেদনে গত ২৮ ডিসেম্বর এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশের একটি সূত্র জানায়, শিশুটির গায়ে সবুজ রঙের গরম কাপড়ের জামা এবং পরণে হাফপ্যান্ট ছিল। তার ডান হাতের একটি আঙুলের কিছু অংশ কাটা। লালবাজারের অপরিচিত রাস্তায় কান্নাকাটি করার সময় স্থানীয় লোকজন তাকে স্থানীয় রূপালী মেডিকেল সেন্টারে নিয়ে যায়। এই মেডিকেল সেন্টারের পরিচালক মো. রফিকুল ইসলামের অনুরোধে শিশুটিকে ২৪ ডিসেম্বর মোহাম্মদ আলী নিয়ে যান। সেই থেকে ছেলেটি তাঁর হেফাজতে আছে। মোহাম্মদ আলী বলেন, ছেলেটি কথা বলতে পারে না। ইশারায়ও কিছু বলতে পারে না। তার কোনো অভিভাবকের খোঁজও পাওয়া যাচ্ছে না।