বাকপ্রতিবন্ধী সেই কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাকপ্রতিবন্ধী সেই কিশোরী (১৬) ধর্ষণের ঘটনায় মামলা নিয়েছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় মেয়েটির বাবা বাদী হয়ে প্রান্ত মোহন্তর বিরুদ্ধে মামলাটি করেন।
গত পয়লা বৈশাখ সন্ধ্যায় ওই কিশোরী মেলা থেকে বাড়ি ফিরছিল। এ সময় প্রান্ত মোহন্ত তাকে তুলে নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। সে সময় প্রান্তর বন্ধুরা ধর্ষণের দৃশ্য ভিডিও করে। বিষয়টি জানাজানি হলে ছেলেটির পরিবার সালিসের কথা বলে সময়ক্ষেপণ করে। মেয়েটিকে ধর্ষণের দৃশ্য সম্প্রতি মুঠোফোনে ছড়িয়ে দেওয়া হয়। এ খবর গত শুক্রবার প্রথম আলোয় ছাপা হয়। এরপর পুলিশ মেয়েটির বাবাকে থানায় ডেকে ধর্ষণ মামলা নেয়।
মেয়েটির বাবা বলেন, ‘প্রান্তর পরিবার প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে আমরা মামলা করতে পারিনি। পত্রিকায় খবর ছাপার পর পুলিশ ডেকে মামলা নিয়েছে।’