বাকলিয়া থানার জামায়াতের আমির গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা জামায়াতের আমিরকে পুলিশ গতকাল রোববার দুপুরে নগরের গুডসহিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে জামায়াত নেতা তাঁর ব্যবহূত মুঠোফোন সেটটি পাশের জঙ্গলে ছুড়ে ফেলে দেন। গ্রেপ্তার হওয়া জামায়াতের আমিরের নাম আনোয়ার উল আলম চৌধুরী। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় তিনটি এবং বাকলিয়া থানায় দুটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। তাঁকে চলন্ত মোটরসাইকেল থামিয়ে গ্রেপ্তার করা হয়।