বাকলিয়ার বিএনপি নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খানকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে বাকলিয়ার ইসমাইল ফয়েজ রোড এলাকা থেকে সহযোগী শফিকুল ইসলামসহ তাঁকে গ্রেপ্তার করে র্যা ব ও পুলিশের যৌথবাহিনী।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, নবাব খানের বিরুদ্ধে নাশকতার ছয়টি মামলা রয়েছে। তাঁর সহযোগীর বিরুদ্ধেও বাকলিয়া ও কোতোয়ালি থানায় পাঁচটি মামলা রয়েছে।