বাকলিয়ায় অগ্নিকাণ্ড, পুড়ে গেছে অর্ধশতাধিক বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজাখালি বেড়িবাঁধ এলাকায় আগুন লেগে ৫৫টি বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চন্দনপুরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার তৌফিকুল ইসলাম ভুঁইয়া বলেন, দমকল বাহিনীর দুটি ইউনিটের চারটি গাড়ি প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে কেউ হতাহত হয়নি। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।