বাকলিয়ায় পুরোনো কাপড় ও প্লাস্টিকের দোকানে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে পুরোনো কাপড় ও প্লাস্টিক সামগ্রীর দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূচনা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র। এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়াখান নগরে আটটি সেমিপাকা দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এর মধ্যে একটি প্লাস্টিক সামগ্রীর ও সাতটি পুরোনো কাপড়ের দোকান ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি অগ্নিনির্বাপণ যান দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।