বাকশাল কায়েম করার অপচেষ্টা করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষিত রায়ের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ দমনে পুলিশ ও বিজিবি গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ এনেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের ২২৯ জন শিক্ষক। গতকাল শনিবার এক বিবৃতিতে তাঁরা এ প্রতিবাদ জানান।বিবৃতিতে সাদা দলের শিক্ষকেরা বলেন, হরতাল ঠেকানোর নামে জনগণের টাকায় লালিত পুলিশ ও বিজিবি দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে মানুষ হত্যা কোনো সভ্য সরকারের কাজ হতে পারে না। যুদ্ধাপরাধীদের বিচারের নামে সরকার একদিকে আলেম-ওলামাদের পাখির মতো গুলি করে খুন করছে, অন্যদিকে শাহবাগি নাস্তিকদের পৃষ্ঠপোষকতা করে রাষ্ট্রধর্ম ইসলামকে পিষ্ট করে চলেছে বলেও অভিযোগ করেন তাঁরা। বিবৃতিদাতা সাদা দলের শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন কে এম গোলাম মহিউদ্দিন, আবুল কালাম আযাদ, সিদ্দিক আহমদ চৌধুরী, মোজাফফর আহমদ চৌধুরী, হাসান মোহাম্মদ, আ ন ম মুনির আহমদ, আবদুল করিম, কামাল হোসাইন প্রমুখ।