বাকশাল কায়েমের অপচেষ্টা সফল হবে না: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, বিরোধী দলকে ধ্বংস করে সরকার একদলীয় বাকশাল কায়েমের যে অপচেষ্টা চালাচ্ছে, দেশের মানুষ একবিন্দু রক্ত থাকতে তা সফল হতে দেবে না।গতকাল বুধবার সকালে জামায়াতের ঢাকা মহানগর কমিটির নায়েবে আমির আবদুল হালিম ও সহকারী সেক্রেটারি পৃথক সদস্য সম্মেলনে এ কথা বলেন।তুরাগ থানার সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আবদুল হালিম বলেন, সরকারের বিরুদ্ধে জনগণের যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, দমন-পীড়ন চালিয়ে তা দমন করা যাবে না। সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে।এদিকে কলাবাগান থানার সদস্য সম্মেলনে শফিকুল ইসলাম মাসুদ বলেন, জনসমর্থন হারিয়ে সরকার এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীনির্ভর হয়ে পড়ছে। তিনি বলেন, বিরোধী দলকে ধ্বংস করে একদলীয় বাকশালি শাসন কায়েমের যে অপচেষ্টা চালাচ্ছে, এ দেশের মানুষ একবিন্দু রক্ত থাকতে তা সফল হতে দেবে না।