বাকশাল কায়েমের আশঙ্কা প্রমাণ করেছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ আবার বাকশাল প্রতিষ্ঠা করতে চায় বলে বিএনপি এত দিন যে আশঙ্কার কথা বলেছিল, তা সত্য প্রমাণিত হতে যাচ্ছে। দেরিতে হলেও আওয়ামী লীগ গত রোববার সংবাদ সম্মেলন করে স্বীকার করেছে যে তারা গণতন্ত্রের লেবাসে বাকশালীয় কায়দায় দেশ চালাচ্ছে।তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে গতকাল সোমবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন।তিনি রোববার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বক্তব্যের প্রসঙ্গ তুলে এ কথা বলেন। হানিফ ওই বক্তব্যে বলেছিলেন, ‘বাকশাল নিয়ে আমাদের নতুন করে চিন্তাভাবনা নেই। তবে বাকশালের চিন্তা-চেতনা ও ভাবধারাকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। সব দলকে সঙ্গে নিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই।’হানিফের বক্তব্যের নিন্দা: এদিকে তারেক রহমান এবং জিয়া পরিবার নিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে বিএনপি। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, হানিফের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে এবং জিয়া পরিবারের ঐতিহ্যে কালিমা লেপনের জন্য তিনি এ বক্তব্য দিয়েছেন। সাইফুর স্মরণে দোয়া: সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।