বাকশাল প্রতিষ্ঠা করেছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এখন আওয়ামী লীগ দেশে বাকশাল প্রতিষ্ঠা করেছে। নয় কোটি লোক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের নাসিমন ভবনে চট্টগ্রাম নগর বিএনপির এক কর্মিসভায় আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
আবদুল্লাহ আল নোমান বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ের মতো দেশে বর্তমানে গুম ও হত্যার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা হচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের প্রতিদিন নির্বিচারে গুম ও হত্যা করা হচ্ছে। এই অরাজকতার বিরুদ্ধে এখন মাঠে নামতে হবে। রাজনৈতিক কর্মসূচি পালনের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।
মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, শামসুল আলম, আবদুস সাত্তার, কাজী আকবর প্রমুখ বক্তব্য দেন।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে দুই দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।