বাকশালের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরী ও মেজর (অব.) নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের (বাকশাল) কেন্দ্রীয় কমিটি গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে ওই মানববন্ধন করে। এ সময় বক্তব্য দেন বাকশালের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, মহাসচিব কাজী মো. জহিরুল কাইউম, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান প্রমুখ।