বাকশিসের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) গাইবান্ধা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল রোববার পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাকশিস জেলা শাখার আহ্বায়ক মমতাজুর রহমান। বক্তব্য দেন বাকশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুল হক, সহসভাপতি সাইদুর রহমান, বাকশিস বরিশাল বিভাগের আহ্বায়ক মহসিন-উল-ইসলাম, বাকশিস রংপুর বিভাগের সভাপতি মনোয়ার হোসেন, বাকশিস নীলফামারী জেলা শাখার সম্পাদক সরোয়ার মানিক, বাকশিস গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি একরামুল হক খান প্রমুখ। শেষে একরামুলকে সভাপতি ও কাজী আবু রাহেনকে সম্পাদক করে জেলা কমিটি গঠন করা হয়।