বাকি তিনজনের লাশ এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাকি তিন বাংলাদেশির লাশ গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে৷ পরে তাঁদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ তিনজন হলেন মোহাম্মদ গাফফার, নাজির ওরফে মিজান ও মোহাম্মদ বাহাউদ্দিন৷
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার প্রথম আলোকে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে (বিজি-০৪০) সৌদি আরব থেকে গতকাল বিকেল সোয়া তিনটার দিকে ওই তিনজনের লাশ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে৷ তাঁদের তিনজনের বাড়িই কুমিল্লায়। বিমানবন্দরেই লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লাশ দাফনের জন্য তাঁদের প্রত্যেকের পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
লাশ হস্তান্তরের সময় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজহারুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মোহসিন চৌধুরী ও জিয়াউদ্দীন উপস্থিত ছিলেন।
গত ১২ মে সৌদি আরবের রিয়াদের শিফা সানাইয়া এলাকায় অবস্থিত তিতাস ফার্নিচার নামের সোফা তৈরির কারখানায় আগুন লেগে নয়জন বাংলাদেশি নিহত হন। তাঁদের মধ্যে ছয়জনের লাশ গত শুক্রবার ঢাকায় আসে।