বাকী বিল্লাহ্ সভাপতি, ফারুক সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে শহরের জিলা স্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সম্মেলনে বাকী বিল্লাহ্ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ফারুক আহাম্মেদ চৌধুরীকে পুনর্নির্বাচিত করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বাকী বিল্লাহ্। এতে বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দলের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, দলের কেন্দ্রীয় সদস্য মমতাজ উদ্দিন প্রমুখ।