বাকুশাহ হকার্স মার্কেট সমবায় সমিতির এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত বাকুশাহ হকার্স মার্কেট সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সমিতির বর্তমান সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং নির্বাহী কমিটির সদস্য ও সমিতির সাধারণ সদস্যরা। সভায় সমিতির জমিতে একটি আধুনিক বাণিজ্যিক শপিং কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে আহসান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এজি গ্রিন প্রপার্টি ডেভেলপমেন্টের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ্ঞপ্তি।