বাকেরগঞ্জে বাসের ছাদ থেকে পড়ে ছাত্রদলের কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বাসের ছাদ থেকে পড়ে মারা গেছেন ছাত্রদলের কর্মী আওলাদ হোসেন (১৮)। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বাসের ছাদে চড়ে ফরিদপুর ইউনিয়ন থেকে উপজেলা সদরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা সদরে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবসের শোভাযাত্রার কর্মসূচি ছিল।