বাকেরগঞ্জে বাড়িতে ঢুকে তিনজনকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে হামলায় তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার ১ নম্বর ওয়ার্ডের রুনসী মহল্লার মৃধাবাড়িতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে প্রতিবেশী মো. আজিজ ও ইদ্রিস হাওলাদারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল মৃধাবাড়িতে হামলা চালিয়ে মালামাল লুটে নেয়। এতে বাধা দেওয়ায় হামলাকারীরা আমিনুল ইসলাম খান, আনিচুর রহমান খান, সাইফুল ইসলাম খানকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের বাকেরগঞ্জ হাসপাতালে ভর্তি করান।