বাকেরগঞ্জে শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় কোন রকম সংঘর্ষ ও উত্তেজনা ছাড়াই শান্তিপূর্ণ ভোট নেওয়া হচ্ছে। ভোট গ্রহণ শুরু হওয়ার পর পৌরসভার ১,৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
ভোট নেওয়া শুরু হওয়ার পর থেকে চারটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। ভোটারদের লাইনে নারী ভোটারের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েছে। সব কেন্দ্রেই বিএনপির প্রার্থী মতিউর রহমান মোল্লার এজেন্টদের উপস্থিতি দেখা গেছে।
মতিউর রহমান মোল্লা প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়ার কর্মী-সমর্থকরা ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করার চেষ্টা করছেন। সকাল ১০টার দিকে ১,৭ ও ৮ নম্বর কেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা করেছেন আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আশরাফ প্রথম আলোকে জানান, দিনের প্রথম তিন ঘণ্টায় সুষ্ঠুভাবে ভোট চলছে। তিনি বিজিবি সদস্যদের নিয়ে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছেন। কোথাও জটলা ও হট্টগোল দেখলে তা সরিয়ে দিচ্ছেন।