বাকড়ীতে আজ অমল সেন স্মরণমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ কমরেড অমল সেনের আজ অষ্টম মৃত্যুবার্ষিকী। দিবসটি উদ্যাপনে অমল সেন স্মৃতিরক্ষা কমিটি যশোর-নড়াইল সীমান্তবর্তী বাঘারপাড়া উপজেলার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দুই দিনব্যাপী অমল সেন স্মরণমেলার আয়োজন করেছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের মামার বাড়িতে তিনি ১৯১২ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম রাজেন্দ্রনাথ সেন, মায়ের নাম বিমলা সেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। নড়াইল সদর উপজেলার আফরা গ্রামে জমিদার বংশে জন্মগ্রহণ করেও শৈশব থেকেই তিনি ছিলেন বিপ্লবী চেতনার অধিকারী। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি অকৃতদার বিপ্লবী এই নেতা ২০০৩ সালের ১৭ জানুয়ারি ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।