বাখরাবাদে আবাসিক গ্যাস-সংযোগ পেতে ৫০ হাজার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে আবাসিক গ্যাস-সংযোগের জন্য ৫০ হাজার ২১৪ জন গ্রাহকের আবেদন জমা রয়েছে। আবার নতুন করে সংযোগ নিতে প্রতিদিনই অসংখ্য গ্রাহক ভিড় করছেন। ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আবাসিক গ্যাস-সংযোগ দেওয়ার নির্দেশ দিলে গ্রাহকেরা বাখরাবাদের কুমিল্লার চাঁপাপুর কার্যালয়ে ভিড় শুরু করেন।বাখরাবাদ সূত্রে জানা গেছে, ওই কোম্পানির অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ৫০ হাজার ২১৪ জন গ্রাহক আবাসিক গ্যাসের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ৩০ হাজার গ্রাহক ইতিমধ্যে টাকাও জমা দিয়েছেন। টাকা জমা দেওয়ার অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস-সংযোগ দেওয়া হবে। বাখরাবাদের প্রধান কার্যালয়ে সম্প্রতি কুমিল্লা নগরের পশ্চিম বাগিচাগাঁও এলাকার বাসিন্দা আশিক অমিতাভের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘২০১০ সালের ১৩ জুলাই আবাসিক খাতে গ্যাস-সংযোগ বন্ধ করার আগে আমরা আবেদন করেছিলাম। এখন আদেশ প্রত্যাহার করা হয়েছে। তাই কবে নাগাদ গ্যাস-সংযোগ দেওয়া হবে, তা জানতে এসেছি।’