বাখরাবাদের নতুন কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বাখরাবাদ গ্যাসক্ষেত্র ফাইল ছবি
কুমিল্লার বাখরাবাদ গ্যাসক্ষেত্র ফাইল ছবি

কুমিল্লার বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ৯ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জাতীয় গ্রিডে এই গ্যাস সরবরাহ শুরু হয়।

গ্যাসক্ষেত্রের পরিচালনা কোম্পানি বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।

গত মে মাসে কূপটির খননকাজ শুরু করেছিল রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স। ৬ আগস্ট কূপটি থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়। যাবতীয় কারিগরি ও আনুষঙ্গিক কাজ শেষ করে গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হলো।