বাগদা রেণু অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সদর উপজেলার ইলিশা বাসস্ট্যান্ড থেকে গতকাল বুধবার এক ড্রাম বাগদা চিংড়ির রেণু জব্দ করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ ঘটনায় কেউ আটক হয়নি। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার জানান, এসব রেণু ভোলার বোরহানউদ্দিন থেকে অবৈধভাবে ধরা হয়েছিল। সেখান থেকে এগুলো খুলনায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এক ড্রাম রেণু জব্দ করে। পরে ডিসি অফিসের সামনে সরকারি পুকুরে তা অবমুক্ত করা হয়।