বাগদাদে বোমায় বাংলাদেশি আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদের একটি ইন্টারনেট ক্যাফেতে বোমা হামলায় আহত ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন। স্বপন নামের ওই বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্বপন ওই ক্যাফেতে কাজ করতেন। তাঁর বাড়ি বরিশালের গৌরনদীতে, বাবার নাম সাজিদ খান। বিবিসি বলেছে, বাগদাদে গত বৃহস্পতিবার রাতের ওই হামলায় দুই শিশুসহ ২৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যান্ড ওয়েলফেয়ার শাখার মহাপরিচালক সুলতানা লায়লা হোসেন গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ওই ক্যাফেতে মোট ছয়জন বাংলাদেশি কাজ করতেন। তিনতলার যেখানে হামলা হয়, সেখানে তিনজন বাংলাদেশি ছিলেন। তাঁদের মধ্যে স্বপন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।