বাগমারা আ.লীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ আট বছর পর আজ শনিবার উপজেলার ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ভালো পদ পেতে দৌড়ঝাঁপ করছেন নেতা-কর্মীরা।দলীয় সূত্র জানায়, ২০০৫ সালে সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। তখন ভোটের মাধ্যমে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির মেয়াদও ২০০৮ সালে শেষ হয়। তারপর আর কমিটি করা হয়নি। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবুল হোসেন জানান, ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টায় শুরু হওয়া এ সম্মেলনে উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার কাউন্সিলররা ভোট দেবেন। তাঁদের ভোটের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে।উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াছিন আলী জানান, এবার প্রায় ২৫ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সম্মেলন হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহামঞ্চদ নাসিম। বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, সাংসদ এনামুল হক ও মেরাজ মোল্লাহ। এদিকে সমেঞ্চলন ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এবারও সভাপতি পদে সাবেক সভাপতি আবদুস সোবহান চৌধুরীই প্রচারণা চালাচ্ছেন। সাধারণ সম্পাদক পদে প্রচারণা চালাচ্ছেন দুজন। এঁরা এলেন বর্তমান সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান।মাহাবুবুর রহমান জানান, আওয়ামী লীগ বড় দল। এখানে পদ নিয়ে টানাটানি হবে, এটাই স্বাভাবিক। তিনি সম্মেলনের আগে উত্তেজনা সৃষ্টি হওয়ার কথা স্বীকার করে বলেন, কমিটি গঠিত হয়ে গেলে আর কোন্দল থাকবে না।জাকিরুল ইসলাম জানান, তিনি আবারও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। সম্মেলন সফল করার জন্য কয়েক দিন ধরে প্রচারণা চালানো হচ্ছে। সম্মেলন সফল হবে বলে আশাবাদী তিনি। সভাপতি পদপ্রার্থী আবদুস সোবহান চৌধুরী জানান, একাধিক প্রার্থী থাকতেই পারে। এতে দলে কোনো বিভাজনের সৃষ্টি হবে না। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতা-কর্মীদের মাঝে উৎসাহের সৃষ্টি হয়েছে।