বাগমারা আ.লীগের সম্মেলনে এনামুল সভাপতি, জাকিরুল সম্পাদক নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট বছর পর গত শনিবার রাজশাহী বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সাংসদ এনামুল হক সভাপতি ও জাকিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।শনিবার সকাল ১০টায় ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ আবদুল ওয়াদুদ, জেলা আওয়ামী লীগ নেতা অনিল কুমার সরকার, লায়েব উদ্দিন প্রমুখ।সর্বশেষ গত ২০০৫ সালে সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন বছর পর ২০০৮ সালে সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি।