বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্ত করে ভাইস চেয়ারম্যান ইয়াছিন আলীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এ ব্যাপারে গতকাল বিকেলে যোগাযোগ করা হলে জিয়াউর রহমান জানান, তিনি এ-সংক্রান্ত কোনো চিঠি এখনো পাননি।প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর জিয়াউর রহমানের বিরুদ্ধে বাগমারা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। ওই মামলায় ১৮ ডিসেম্বর পুলিশ তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে বরখাস্ত করা হলো।